Logo
×

Follow Us

জাতীয়

পূজামণ্ডপ পরিদর্শনে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

পূজামণ্ডপ পরিদর্শনে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবিঃ পিএমও

পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে।

জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তারেক রহমান। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজশিয়ায় জনসভা ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তার পরবর্তী কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন