দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
ছবিঃ সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
সকাল পৌনে ৯টার দিকে প্রধানমন্ত্রীর যাত্রা শুরু হয়। রংপুর সফরে তিনি রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুরের পাশাপাশি একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে মঙ্গলবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)