Logo
×

Follow Us

জাতীয়

সর্বজনীন পেনশনে সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

সর্বজনীন পেনশনে সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

সর্বজনীন পেনশনে সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫-২৬ অর্থবছরে গ্রাহকদের জমা অর্থের বিপরীতে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে। এ সময়ে বিভিন্ন স্কিমে বিনিয়োগ থেকে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ মুনাফা পাওয়া গেছে। অর্জিত মুনাফা গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমগুলোর আওতায় বিনিয়োগ করা অর্থ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় গ্রাহকদের মধ্যে এই মুনাফা বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়। আইন ও বিধিমালা অনুসারে, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং অর্থ জমা রাখার সময়কাল বিবেচনায় নিয়ে মুনাফার হিসাব নির্ধারণ করা হয়েছে। পরে তা সংশ্লিষ্ট গ্রাহকের পেনশন বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরো জোরদার করা এবং গ্রাহকদের জমা অর্থের নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং এ কার্যক্রম আরো গতিশীল হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা নিজ নিজ হিসাবেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার সুবিধা পাবেন।

মন্তব্য করুন