Logo
×

Follow Us

জাতীয়

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত দক্ষতা, উৎকর্ষ ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইউনিটগুলোর হাতে জাতীয় পতাকা তুলে দেন।

এ বছর জাতীয় পতকাপ্রাপ্ত সাতটি ইউনিট হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন এবং পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিটগুলোকে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে যোগ দিতে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন