Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান ডেপুটি স্পিকারের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান ডেপুটি স্পিকারের

ছবিঃ বাসস

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। দুই দেশের মানুষের কল্যাণে এই সম্পর্ককে আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। বিশেষ করে শিক্ষা ও অন্যান্য খাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরো শক্তিশালী হবে।

সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরো দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন