Logo
×

Follow Us

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে সামান্যতম অনিয়ম বা কলঙ্কের দায়ও সরকার নিতে চায় না: প্রতিমন্ত্রী শাহে আলম

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে সামান্যতম অনিয়ম বা কলঙ্কের দায়ও সরকার নিতে চায় না: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনে সামান্যতম অনিয়ম বা কলঙ্কের দায়ও সরকার নিতে চায় না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গ্রাম পুলিশ সমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, চলতি অর্থবছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়েছে। আগামী জুনের মধ্যে নির্বাচন শেষ করতে না পারলে এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো জানান, আগামী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন