ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট পাঁচ ধাপে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
সংগৃহীত ছবি
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ মের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের ১৩তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজন করা হবে এবং ২৭ মের মধ্যে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)