সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরবে সরকারি খরচে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
প্রতিমন্ত্রী আরো জানান, হামলায় আহত চার বাংলাদেশি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ওই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০৯ জন।
বাংলাদেশ সরকার এ হামলায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত বাংলাদেশিদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৌদি আরবে হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)