বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, রিয়াদগামী ও ফিরতি ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল করবে না। এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রবিবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সাথে প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট যাত্রীদের বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ফ্লাইট চলাচল ও সময়সূচি সম্পর্কে পরবর্তী ঘোষণা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)