Logo
×

Follow Us

জাতীয়

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার পাশাপাশি চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো নির্মাণ এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ আরো সম্প্রসারিত হওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন