সরকার আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায়: অর্থমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সোলারের মাধ্যমে আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকো সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা দেশে সোলারের মাধ্যমে আগামী এক দুই বছরের মধ্যে বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করা হবে। এর মাধ্যমে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও।
এছাড়াও যারা ছাদে সোলার বসাতে চায় তাদেরকে সহযোগিতা করবে সরকার বলে জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোলারের মাধ্যমে শুধু বাতি নয়, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনও চালানো সম্ভব বলে মনে করেন মন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)