আ. লীগের সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে: চিফ হুইপ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছন, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ৮ম জাতীয় সম্মেলনে এ কথা জানান তিনি।
শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুই বছর হামের টিকা দেয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, হামের টিকা ঠিকভাবে না দেয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।
সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।
জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। তিনি বলেন, যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)