সৌদিতে বেসামরিক অবকাঠামোয় হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসাথে এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও দাবী করেছে ঢাকা।
শুক্রবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।’
বাংলাদেশ অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)