বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির প্রক্রিয়া চলছে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, পর্যাপ্ত পণ্য মজুত ও সরবরাহ থাকায় রমজানে বাজারে সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব বিভিন্ন ভোগ্যপণ্যের বাজারেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার।
তিনি জানান, ব্যবসায়ীরা দেশের যেকোনো স্থান থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী ও আমদানিকারকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
প্রধান ভোগ্যপণ্যের সরবরাহ ও বাজারদর নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য চেম্বারের উদ্যোগে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করা হবে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)