Logo
×

Follow Us

জাতীয়

ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবিঃ পিএমও

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান নানা সমস্যা সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত রয়েছেন।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সড়কে নিরাপত্তা বাড়ানো এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে।

মন্তব্য করুন