ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনি প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মির্জা ফয়সল আমিন এখন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে তাকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠিও দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)