Logo
×

Follow Us

জাতীয়

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের সাথে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৫৫ কোটি টাকা) মূল্যের নতুন বহুবর্ষী সহায়তা চুক্তি করেছে দেশটি।

বুধবার (৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তার পরিধিও বাড়ানো হবে।

ত্রাণমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক মানবিক সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এ সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা আমাদের মানবিক প্রচেষ্টাকে আরো জোরালো করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমত্রী এম ইকবাল হোসেইন এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন