Logo
×

Follow Us

জাতীয়

পুলিশ সদরদপ্তরের মিডিয়ায় নতুন এআইজি কামারুম মুনিরা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

পুলিশ সদরদপ্তরের মিডিয়ায় নতুন এআইজি  কামারুম মুনিরা

পুলিশ সুপার (এসপি) কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার (এসপি) কামারুম মুনিরা। এ পদে তিনি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামারুম মুনিরা ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ঢাকা জেলায়।

নতুন দায়িত্বে কামারুম মুনিরা পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন। পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমে তথ্য সরবরাহ এবং জনসংযোগসংক্রান্ত বিষয়গুলোও তাঁর দায়িত্বের আওতায় থাকবে।

অন্যদিকে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এই রদবদলের মাধ্যমে পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগে নেতৃত্বে পরিবর্তন এসেছে।

মন্তব্য করুন