Logo
×

Follow Us

জাতীয়

শিশু একাডেমির ৫০ বছর পূর্তি

শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৫০ শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আয়োজনে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। পাশাপাশি শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী ‘শৈশব’ শীর্ষক বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন।

কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার শিশুদের সাথে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

মূল অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত আধুনিক সোলার প্যানেল ও সাব-স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

মন্তব্য করুন