বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
সংগৃহীত ছবি
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে সোমবার (৫ অক্টোবর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘স্বর্ণচাঁপা’ গাছের একটি চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মূল আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় টেকসই নগরায়ণ, সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন এবং পরিকল্পিত নগর উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)