Logo
×

Follow Us

জাতীয়

কঠোর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম

কঠোর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

সংগৃহীত ছবি

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আমদানি করা ইউরেনিয়াম নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে তিনটি লরির একটি বহর। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানির চালানটি নেয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে লরিগুলো রওনা হয়। পুরো পরিবহনের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধান এবং সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেয়া হচ্ছে।

মন্তব্য করুন