Logo
×

Follow Us

জাতীয়

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন তিনি।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকছেন।

সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের বিশিষ্ট কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

তিন দিনের এই সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য, যোগাযোগব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র এবং সুশাসনসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব আলোচনায় সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসবে।

মন্তব্য করুন