হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৪২
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
হামে উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এই বিভাগে নিশ্চিত হামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)