Logo
×

Follow Us

জাতীয়

উদ্ভাবন-দক্ষতায় উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম

উদ্ভাবন-দক্ষতায় উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

ছবিঃ বাসস

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব বলেন, বিদ্যমান সম্পদ যথাযথভাবে কাজে লাগিয়ে কম সময় ও ব্যয়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য। দেশের সম্পদ ও সক্ষমতার বাস্তবতা বিবেচনায় নিয়ে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা দেশের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে আব্দুন নাসের খান বলেন, এসব উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনার চিত্র তুলে ধরছে। দেশের নানা সমস্যা কীভাবে নতুন চিন্তা ও প্রযুক্তির মাধ্যমে সমাধান করা যায়, শিক্ষার্থীদের প্রকল্পগুলোতে তার প্রতিফলন দেখা যাচ্ছে।

উৎপাদনশীলতা বাড়ানোর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য হ্রাস, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে কাজে লাগানোর মতো উদ্যোগের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন শিল্প সচিব।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের অন্যতম দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরি করা। নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী উদ্যোগে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

মন্তব্য করুন