অরাজকতা সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে একটি দল: চীফ হুইপ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দেশে অরাজকতা সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে একটি দল—এমন অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরকারের সরলতার সুযোগ নিয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন চিফ হুইপ।
নুরুল ইসলাম মনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে। যারা সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার আরো কঠোর হবে।
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদে আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় সংসদেই সব সমস্যার সমাধান হওয়া উচিত। তবে কোনো দাবি বা সমস্যাকে কেন্দ্র করে সড়কে অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)