Logo
×

Follow Us

জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত চিকিৎসা শেষে ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন।

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মাসের ২৮ দিনেই মারা গেছেন ১৩৬ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।

এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য করুন