Logo
×

Follow Us

জাতীয়

রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহও অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৮০ লাখ ডলার। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৩ কোটি ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৭০ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতার সাথে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

মন্তব্য করুন