Logo
×

Follow Us

জাতীয়

ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর ইসি : সিইসি নাসির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর ইসি : সিইসি নাসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, ভোট সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, এবারও একইভাবে উপনির্বাচন পর্যবেক্ষণ ও পরিস্থিতি নজরদারি করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী মাঠের সার্বিক পরিবেশ বর্তমানে ভালো রয়েছে। উপনির্বাচন ঘিরে নির্বাচন-পূর্ব অনিয়ম পর্যবেক্ষণ ও বিচারের জন্য ইতোমধ্যে তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিও গঠন করেছে ইসি। 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুন