Logo
×

Follow Us

জাতীয়

দেশের সকল বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

দেশের সকল বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

সংগৃহীত ছবি

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’র সভার সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে গত ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত কোর কমিটির সভার ‘রেকর্ড অব ডিসকাশনস’ অনুযায়ী দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

এরই ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তরের চিঠিতেও কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন