Logo
×

Follow Us

জাতীয়

দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে বোয়িং কেনার: মাহ্‌দী আমিন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে বোয়িং কেনার: মাহ্‌দী আমিন

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে গুরুত্বপূর্ণ ও সফল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেছেন, বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার সময় তার সফরসঙ্গীরাও সাথে ছিলেন।

মাহ্‌দী আমিন বলেন, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের অবস্থান ও বিভিন্ন স্বার্থের বিষয় দৃঢ়ভাবে তুলে ধরেছেন। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা তাকে স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেন, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তাঁর মতে, এ বিষয়টি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি দিক নির্দেশ করে।

প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যেও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে বলে জানান তারা।

জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা দেশে ফেরেন। বিমানবন্দরে জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মন্তব্য করুন