Logo
×

Follow Us

জাতীয়

পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা

সংগৃহীত ছবি

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে দুই দেশের সহযোগিতা জোরদারে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার যে উদ্যোগ নেয়া হয়েছিল, নতুন এই সমঝোতা স্মারককে তার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন