Logo
×

Follow Us

জাতীয়

জাপানে কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার: মঈন খান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

জাপানে কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার: মঈন খান

স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপানে দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, অন্যদিকে জাপানে প্রবীণ মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। এই বাস্তবতায় জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে উভয় দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হতে পারে।

জাপানে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে ভাষাগত দক্ষতার ওপরও গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি জানান, প্রয়োজন হলে দেশে জাপানি ভাষা শেখানোর জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

মন্তব্য করুন