চিফ হুইপ নূরুল ইসলাম মনি
মালয়েশিয়ায় ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। স্ত্রী ও পুত্রকে সাথে নিয়ে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান তিনি।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটে করে রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও তার পরিবারের সদস্যরা।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জাতীয় সংসদের চিফ হুইপ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)