আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম
ছবি: পিএমও
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার স্থানীয় সময় বিকেলে সংযুক্ত আরব আমিরাত মিশনে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব এবং জনশক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও স্থান পায়। একই সাথে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার পরিধি আরো বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরো কার্যকর অংশীদারত্বে রূপ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বিদ্যমান সহযোগিতা জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)