Logo
×

Follow Us

জাতীয়

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবিঃ পিএম ও

 

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথে (গ্যাল-৭) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্ককে আর গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন। একই সাথে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে রিয়াদের আগ্রহের কথা জানান। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

মন্তব্য করুন