Logo
×

Follow Us

জাতীয়

রাজধানীতে ককটেল তৈরির সরঞ্জাম ও মুখোশ উদ্ধার, গ্রেফতার ১

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

রাজধানীতে ককটেল তৈরির সরঞ্জাম ও  মুখোশ উদ্ধার, গ্রেফতার ১

ছবি: ডিএমপি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় জাহিদ হাসান ইমনকে (৩০) গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও সামগ্রী উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত জাহিদ হাসান ইমন স্বীকার করে লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সাহায্যে অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরবর্তীতে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় সংরক্ষণ করা হয়েছিলো।

গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন