জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
ড. খলিলুর রহমান
জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে বিশ্বব্যবস্থায় এটি অপরিহার্য এবং এর বিকল্প কল্পনা করা কঠিন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করা জরুরি। একই সাথে যেসব ব্যবস্থা আর কার্যকর নয়, সেগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরো বেশি অংশীজনকে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। শিল্প খাতের নেতাদের পাশাপাশি তরুণ পরিবর্তনকারীদের কণ্ঠও এসব আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরো বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতার মোকাবিলায় বাস্তববাদী, সংস্কারের ক্ষেত্রে সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত থাকবে।
তার মতে, সংস্কার ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তোলা সম্ভব।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)