Logo
×

Follow Us

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের সমাধান: তারেক রহমান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের সমাধান: তারেক রহমান

ছবিঃ পিএমও

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেয়াকেই সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি যেহেতু মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে দেয়া বাংলায় ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে এ সংকট সামনে আরো বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। তাই সংকট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও দৃঢ় ভূমিকা প্রয়োজন।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশের ওপর তৈরি হওয়া চাপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে দেশের সম্পদ, পরিবেশ ও নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ওপরও ব্যাপক চাপ তৈরি হয়েছে।

রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থন কামনা করেন প্রধানমন্ত্রী। একই সাথে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন