Logo
×

Follow Us

জাতীয়

৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ এএম

৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। একই সঙ্গে তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ন্যস্ত করা কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন। এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।

নতুন পদায়নের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় ভূমি প্রশাসনের দায়িত্বে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য করুন