Logo
×

Follow Us

জাতীয়

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

ছবি: সংগৃহীত

সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সহকারী সার্জন পদে চার হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনের শূন্য পদে নিয়োগ দেয়া হবে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেয়ার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এরপর শুধু ইউজার আই প্রাপ্তরাই পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর (১ সেপ্টেম্বর, ২০২৬)।

মন্তব্য করুন