ইরানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ এএম
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করেন তিনি। বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করেন।
ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতা। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও তারা গুরুত্ব দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)