Logo
×

Follow Us

জাতীয়

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত বিদ্যমান কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রাকটিস করতে পারবে না।

এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর একটি অফিস আদেশ জারি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম এতে স্বাক্ষর করেন।

অফিস আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নম্বর-৩-এ গৃহীত সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: বাসস

মন্তব্য করুন