Logo
×

Follow Us

জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

প্রধানমন্ত্রীর সাথে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শীর্ষ এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

একইসাথে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন দুই সরকারপ্রধান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

মন্তব্য করুন