Logo
×

Follow Us

জাতীয়

রাষ্ট্রপতির সাথে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

রাষ্ট্রপতির সাথে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ছবিঃ বাসস

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

রাষ্ট্রপতি দেশের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রের আইনগত স্বার্থ রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।

রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন