Logo
×

Follow Us

জাতীয়

মেলানিয়ার ট্রাম্পের আয়োজনে যোগ দিলেন ডা. জুবাইদা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

মেলানিয়ার ট্রাম্পের আয়োজনে যোগ দিলেন ডা. জুবাইদা

নিউইয়র্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যোগ দেন ডা. জুবাইদা।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউজের আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যোগ দেন ডা. জুবাইদা। সেখানে মার্কিন ফার্স্ট লেডির সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয়। জাতিসংঘ অধিবেশন উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিশ্বনেতাদের জীবনসঙ্গী ও বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে শিশুদের মানসম্মত শিক্ষা, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পায়। বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ আরও সম্প্রসারণ করাই মেলানিয়া ট্রাম্পের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজনে অংশ নেয়ার মধ্য দিয়ে শিশুদের শিক্ষা, কল্যাণ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সম্পৃক্ততা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

এর আগে গত মার্চে ওয়াশিংটন ডিসিতে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা। ওই সম্মেলনে তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

মার্চের ওয়াশিংটন সম্মেলনের পর সেপ্টেম্বরের নিউইয়র্কের আয়োজনেও অংশ নেয়ার মধ্য দিয়ে শিশুদের শিক্ষা, কল্যাণ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্বে ধারাবাহিক সম্পৃক্ততা তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন