ইলিশ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষর করা চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আনার কার্যক্রম স্থগিত রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য অধিদপ্তরের পাঠানো চিঠিতে একাধিক অনাপত্তি সনদ বাতিলের কথা উল্লেখ রয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আমদানিকারকেরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, আকস্মিকভাবে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমদানির জন্য ভারতীয় অংশে আগে থেকেই কেনা ইলিশ রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হবে।
এর পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় ইতোমধ্যে হওয়া বিভিন্ন খরচও লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)