Logo
×

Follow Us

জাতীয়

ট্রাম্পের সাথে খলিলুর রহমানের একান্তে মতবিনিময়

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ট্রাম্পের সাথে খলিলুর রহমানের একান্তে মতবিনিময়

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তারা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার পর জাতিসংঘের কার্যক্রমের ফাঁকে ট্রাম্পের সাথে তার এই ব্যক্তিগত মতবিনিময় হয়।

এর আগে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. খলিলুর রহমান তার বক্তব্যে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মন্তব্য করুন