Logo
×

Follow Us

জাতীয়

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সাথে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন নেতারা।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।

এ সময় দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক স্বার্থকে সামনে রেখে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরো সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ।

মন্তব্য করুন