Logo
×

Follow Us

জাতীয়

তুরস্কের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক: দুই দেশের সম্পর্ক আরো জোরদারের প্রত্যয়

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

তুরস্কের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক: দুই দেশের সম্পর্ক আরো জোরদারের প্রত্যয়

ছবিঃ পিএমও

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও একমত হয়েছেন দুই নেতা।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বহুমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা কীভাবে আরো বিস্তৃত করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন দুই নেতা।

বৈঠক শেষে দুই দেশের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগান।

মন্তব্য করুন