Logo
×

Follow Us

জাতীয়

হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৬৫ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯২ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৫৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৮০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১০ রোগী।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৬৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৯৬৪ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

মন্তব্য করুন